Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রাজশাহীর সৌন্দর্যে মুগ্ধ সোহেল তাজ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ০৪:০৫ পিএম

রাজশাহীর সৌন্দর্যে মুগ্ধ সোহেল তাজ

Advertisement

রাজশাহী মানুষ, শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজশাহীর মানুষের প্রশংসা করেন তিনি। ফেসবুক পেজ 'হটলাইন কমান্ডো'তে রাজশাহীর কয়েকটি ছবিসহ একটি পোস্ট দেন সোহেল তাজ।

পোস্টে তিনি লেখেন, 'অসাধারণ রাজশাহী! রাজশাহীর মানুষ, শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে! আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি- আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জাতীয় চার নেতার মধ্যে অন্যতম এএইচএম কামরুজ্জামানকে। যিনি জন্ম গ্রহণ করেছিলেন এ অপূর্ব রাজশাহীতে।'

মঙ্গলবার বিমানযোগে রাজশাহীতে আসেন সোহেল তাজ ও হটলাইন কমান্ডো টিম।

উল্লেখ্য, সামাজিক বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং সুস্বাস্থ্যের প্রতি নজর দিতে মানুষকে সচেতন করতে একটি টেলিভিশন শো নিয়ে কাজ করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

Advertisement

তানজিম আহমদ সোহেল তাজ

Advertisement

আরও পড়ুন

মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে

মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র চালানো যায় না: গয়েশ্বর

ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র চালানো যায় না: গয়েশ্বর

সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম