Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘বিএসএমএমইউ পরিচালক গর্হিত কাজ করেছেন’

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ১০:০৬ পিএম

‘বিএসএমএমইউ পরিচালক গর্হিত কাজ করেছেন’

ফাইল ছবি

Advertisement

কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। 

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন তারা।  এছাড়া বৈঠকে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। 

বিকাল ৪টা থেকে তিন ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির বৈঠক হয়।  বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।  লন্ডন থেকে বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে যুক্ত ছিলেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি উদ্বিগ্ন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী প্রায় পঙ্গুত্ব অবস্থায় চলে এসেছে বলে মেডিকেল বোর্ড জানিয়েছে। তার শারীরিক অবস্থা গোপন করে বিএসএমএমইউ পরিচালক গর্হিত কাজ করেছেন।  আগামীকাল (রোববার) দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন করা হচ্ছে। আদালত তার স্বাস্থ্যগত কারণে অনন্ত বেগম জিয়াকে জামিন দেবেন, আদালতের কাছে আমরা সুবিচার আশা করি।

Advertisement

কারাগারে খালেদা জিয়া বিএনপি বিএসএমএমইউ পরিচালক

Advertisement

আরও পড়ুন

এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত

এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত

এনসিপির নতুন কমিটি জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে: রাশেদ

এনসিপির নতুন কমিটি জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে: রাশেদ

গণতান্ত্রিক উত্তরণের সুযোগ হটকারিতায় নষ্ট করা যাবে না: সাইফুল হক

গণতান্ত্রিক উত্তরণের সুযোগ হটকারিতায় নষ্ট করা যাবে না: সাইফুল হক

ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের

ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম