Logo
Logo
×

Advertisement

রাজনীতি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির দুই নেতা

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ০১:১৬ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির দুই নেতা

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ফাইল ছবি

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুদেশের মধ্যকার চুক্তির বিষয়ে দেশবাসীকে জানাতে তার কার্যালয়ে চিঠি নিয়ে গেছেন বিএনপির দুই নেতা। রোববার বেলা ১১টা ৪০ মিনিটে চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

এর আগে তিনি জানিয়েছিলেন, রোববার বেলা ১১টায় গুলশান চেয়ারপারসনের অফিস থেকে বিএনপির চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ের উদ্দেশে রওনা হয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন।

ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির নথি প্রকাশ দাবিতে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয় দলের স্থায়ী কমিটির বৈঠকে। শনিবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দুই-এক দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পৌঁছানো হবে।

স্থায়ী কমিটির বৈঠক শেষে শনিবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, গত সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যেসব চুক্তি করেছেন তা জনসমক্ষে প্রকাশ করার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দেব। আমরা আশা করছি কাল বা পরশুর মধ্যে প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছানোর ব্যবস্থা করব।

মির্জা ফখরুল বলেন, চুক্তির বিষয়ে তথ্য সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও আমরা চিঠি দেব। সেটি যথাসময়ে তাদের কাছে পৌঁছাবে।

Advertisement

বিএনপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

Advertisement

আরও পড়ুন

বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ: সারোয়ার তুষার

বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ: সারোয়ার তুষার

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত

বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম