Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

আ’লীগে অনুপ্রবেশকারী ও সন্ত্রাসীদের কোনো স্থান নাই: শিল্পমন্ত্রী

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ০৬:০৯ পিএম

আ’লীগে অনুপ্রবেশকারী ও সন্ত্রাসীদের কোনো স্থান নাই: শিল্পমন্ত্রী

Advertisement

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগে অনুপ্রবেশকারী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কোনো স্থান নাই। এজন্যই বিগত সময়ের সব নির্বাচনে নৌকার বিজয় হয়েছে। 

তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু প্রতিহিংসার কোনো স্থান আমাদের কাছে নাই। বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলার স্থলে উশৃংঙ্খলার কোনো সুযোগ নেই।

শুক্রবার দুপুরে মনোহরদী সরকারী কলেজ মাঠে আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 
উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. ফজলুল হকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ, নরসিংদী-৩ আসনের এমপি জহিরুল হক ভূইয়া মোহন। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আগামী তিন বছরের জন্য পুনরায় অ্যাডভোকেট ফজলুল হককে সভাপতি এবং পিয়াশিষ রায়কে সাধারণ সম্পাদক করে মনোহরদী উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

Advertisement

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী আওয়ামী লীগ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম