Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপি ধ্বংস করতে আওয়ামী লীগকে দরকার হবে না: কাদের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ০৩:২২ পিএম

বিএনপি ধ্বংস করতে আওয়ামী লীগকে দরকার হবে না: কাদের

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ছবি: সংগৃহীত

Advertisement

বিএনপিকে ধ্বংস করতে তাদের নেতাকর্মীরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

তিনি বলেন, বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তারা বলে র‌্যাব, পুলিশ দিয়ে তাদের রাজনীতি ধ্বংস করা হচ্ছে। তাদের নেতাকর্মীরাই বিএনপিকে ধ্বংস করার জন্য যথেষ্ট।  এ জন্য আওয়ামী লীগকে দরকার হবে না। 

বৃহস্পতিবার কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, আমরা র‌্যাব পুলিশ দিয়ে রাজনীতি করি না আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ।  বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে, নির্বাচনে ব্যর্থ হয়েছে এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। 

কুষ্টিয়া আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আব্দুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মাহমুদ আল স্বপন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ জেলার সংসদ সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Advertisement

কাদের বিএনপি ওবায়দুল কাদের

Advertisement

আরও পড়ুন

‘আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই’

‘আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই’

মানিক পশারীর দাফন নিয়ে জামায়াত নেতাকর্মীদের যা বললেন জারা

মানিক পশারীর দাফন নিয়ে জামায়াত নেতাকর্মীদের যা বললেন জারা

ফেসবুক পোস্টে দাবি এনসিপি নেতার ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন

ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন

জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে: আমজনতা দলের তারেক

জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে: আমজনতা দলের তারেক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম