Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সরকার নিষ্ঠুর স্কিম অনুযায়ী কাজ করছে: রিজভী

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ০৫:২৭ পিএম

সরকার নিষ্ঠুর স্কিম অনুযায়ী কাজ করছে: রিজভী

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

Advertisement

আওয়ামী লীগ সরকার গণতন্ত্র প্রতিষ্ঠাকে উপেক্ষা করে চক্রান্তের বদ্ধ চোরাগলিতে হাঁটছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।  বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেছেন, সরকার ও সরকারপ্রধানের কারণেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না। 

বৃহস্পতিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
রিজভী বলেন, খালেদা জিয়ার মুক্তিতে সরকারের প্রতিহিংসার মনোভাব থাকায় এক নিষ্ঠুর স্কিম অনুযায়ী তারা কাজ করছে।  ক্ষমতার মোহে অন্ধ উন্মত্তের মতো আচরণ করছে বেগম খালেদা জিয়ার মুক্তিতে বাধা দিয়ে।

তিনি বলেন, বেগম জিয়াকে নিয়ে সরকারের সব চক্রান্ত প্রতিহত করতে জনগণ ও দল আজ ঐক্যবদ্ধ ও অগ্রগামী। বেগম জিয়ার জীবন নিয়ে সরকারের গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সচেতন। বেগম জিয়াকে এই মুহূর্তে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

গত মঙ্গলবার রাতে হাইকোর্ট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ওই দিন রাতে শাহাবাগ থানায় বিএনপি নেতাদের নামে যে মামলা হয় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।  

তিনি বলেন, জুলুমবাজ সরকার হিংস্র আঁচড়ে এদেশের বিরোধী শক্তিকে জর্জরিত করার জন্য সব শক্তি নিয়োগ করেছে।  সরকারের দুর্বিনীত হাতের হিংস্রতা এই মূহুর্তে চরম আকার ধারণ করেছে।  তারই বহিঃপ্রকাশ আমরা দেখলাম গত পরশু রাতে।  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

এছাড়া সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তির দাবিও জানান বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

 

Advertisement

আওয়ামী লীগ কারাগারে খালেদা জিয়া বিএনপি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

Advertisement

আরও পড়ুন

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

এনসিপিতে সামান্তা শারমিনের পদাবনতি

এনসিপিতে সামান্তা শারমিনের পদাবনতি

এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত

এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত

এনসিপির নতুন কমিটি জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে: রাশেদ

এনসিপির নতুন কমিটি জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে: রাশেদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম