Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: মির্জা ফখরুল

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ০৪:০৩ পিএম

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: মির্জা ফখরুল

Advertisement

আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে কৃষিবিদ জাবেদ ইকবাল স্মরণে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের পতনের ঘণ্টা বেজেছে। সেদিন আমাদের খন্দকার মোশাররফ হোসেন সাহেব বলেছেন– ইডেনে উনি (শেখ হাসিনা) ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করেছেন ক্রিকেট খেলা, তাদেরও (সরকার) ঘণ্টা বাজছে আর কী। ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে চারদিকে।’

সরকার সবক্ষেত্রে ব্যর্থ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নানা ক্ষেত্রে ব্যর্থতাই সরকারের পতন ডেকে আনছে। তাদের সময় ফুরিয়ে এসেছে। ক্ষমতাসীনরা এখন বিএনপি জুজুতে ভুগছে। এ সময় দলমত নির্বিশেষে সবাইকে সরকার পতন আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক রাশিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই সিকদার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য সচিব ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Advertisement

মির্জা ফখরুল বিএনপি

Advertisement

আরও পড়ুন

রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির

রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির

গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছে আ.লীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন

গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছে আ.লীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন

সংকট উত্তরণ ও উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য: খন্দকার মারুফ

সংকট উত্তরণ ও উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য: খন্দকার মারুফ

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী রাশেদ খাঁনের সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়?

রাশেদ খাঁনের সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম