Logo
Logo
×

Advertisement

রাজনীতি

খালেদা জিয়ার মামলায় সরকারের হাত নেই: ওবায়দুল কাদের

Advertisement

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০২:৩৭ পিএম

খালেদা জিয়ার মামলায় সরকারের হাত নেই: ওবায়দুল কাদের

ছবি: যুগান্তর

Advertisement

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার আমলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। খালেদা জিয়ার মামলা দুর্নীতির মামলা। এখানে সরকারের করার কিছু নেই। 

বৃহস্পতিবার দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, দুর্নীতির অভিযান সারা দেশে চলমান রয়েছে। দেখেশুনে সব দুর্নীতিবাজকে গ্রেফতার করা হবে। 

জেলা স্টেডিয়ামে দুপুরে কাউন্সিলের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। 

কাউন্সিলে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল। 

সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী। এর আগে ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।

উদ্বোধনী পর্বের পর দুপুর আড়াইটায় দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে।

Advertisement

খালেদা জিয়া

Advertisement

আরও পড়ুন

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ

সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম