Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ভিপি নুরকে দেখতে ঢামেকে বিএনপি নেতা হাবিব-উন-নবী সোহেল

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯, ১১:১৯ এএম

ভিপি নুরকে দেখতে ঢামেকে বিএনপি নেতা হাবিব-উন-নবী সোহেল

Advertisement

হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

মঙ্গলবার সন্ধ্যায় নুরকে দেখতে সোহেল ঢামেকে যান বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, সন্ধ্যায় ডাকসুর ভিপি নুরুল হকের শারীরিক খোঁজ-খবর নিতে ঢামেকে গিয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সোহেল।

ভারত মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব বিল পাশ হওয়ার প্রতিবাদে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে সংহতি সমাবেশের আয়োজন করেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এতে ভিপি নুরসহ সংগঠনটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীর বিরুদ্ধে অতর্কিত হামলার অভিযোগ উঠে। হামলায় ভিপি নুর ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ অন্তত ১০ জন আহত হন। ভিপি নুর ঢামেকে চিকিৎসা নেন।

Advertisement

বিএনপি ভিপি নুর হাবিব উন নবী সোহেল

Advertisement

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম