Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জাতীয় পার্টিকে মানুষ ভোট দেয়ার জন্য প্রস্তুত: জিএম কাদের

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৮:১৩ পিএম

জাতীয় পার্টিকে মানুষ ভোট দেয়ার জন্য প্রস্তুত: জিএম কাদের

Advertisement

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, মানুষ জাতীয় পার্টিকে ভোট দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এখন পার্টিকে আরও শক্তিশালী হতে হবে, আরও সংগঠিত হতে হবে। এ জন্য তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার জাতীয় পার্টিতে এক যোগদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। এ দিন জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলামের নেতৃত্বে শতাধিক সাবেক সেনা সদস্য পার্টিতে যোগ দেন। 

চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। প্রতিদিনই এই দলে বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা যোগ দিচ্ছেন। জাতীয় পার্টি আর ক্ষয়িষ্ণু দল নয়, এটি এখন বর্ধিষ্ণু রাজনৈতিক দল। 

নবাগতদের স্বাগত জানিয়ে জিএম কাদের বলেন, ‘কিছু পাওয়ার জন্য আমরা রাজনীতি করি না, জাতীয় পার্টি সব সময় দেয়ার জন্য রাজনীতি করে। আর কিছু দিতে পারলে অবশ্যই সম্মান পাওয়া যায়’। চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির সময় এখন সামনে এগিয়ে চলা, জয়ের পথে এগিয়ে চলা।

এ সময় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, আমরা দেশব্যাপী হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ ছড়িয়ে দেব। তিনি এ সময় আগামী নির্বাচনের আগেই দলকে জয়ের জন্য প্রস্তুত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

Advertisement

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

Advertisement

আরও পড়ুন

উত্তর-পল্লবীর ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন বহিষ্কার

উত্তর-পল্লবীর ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন বহিষ্কার

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

আধুনিক সুযোগ-সুবিধা পাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা: মীর হেলাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম