Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আ’লীগ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী না: ওবায়দুল কাদের

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ০৫:৪৭ পিএম

আ’লীগ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী না: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ছবি: যুগান্তর

Advertisement

আওয়ামী লীগ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার কক্সবাজার লিংকরোড থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি এখন নালিশনির্ভর হয়ে গেছে। আন্দোলন ও নির্বাচনে সফল হতে না পেরে দেশ-বিদেশে নালিশ নিয়ে ঘুরছে। নালিশনির্ভর রাজনীতি করে এ দেশের মানুষের মন জয় করতে পারবে না। 

কারণ তারা যে পরিমাণ দুর্নীতি ও অরাজক রাজনীতি করেছে তাতে দেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা নষ্ট করে ফেলেছে। সুতরাং রাজনীতিতে জনগণের সমর্থন হারিয়ে নালিশ করা ছাড়া রাজনীতির আর কোনো পুঁজি নেই বিএনপির।

ওবায়দুল কাদের ঢাকা সিটি কর্পোরেশ নির্বাচনের প্রচারণাকালে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের ওপর হামলার বিষয়ে বলেন, যদি হামলা হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনের তা গুরুত্বের সঙ্গে দেখা উচিত। যাতে সেরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। কারণ আওয়ামী লীগ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী না। যদি কেউ তা করে থাকে তাহলে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। 

তিনি আরও বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে। তাই অন্যান্য জেলার ন্যায় কক্সবাজারকে উন্নয়নে প্রধান্য দিয়ে নানা প্রকল্পের আওতায় উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। 

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, এমপি আশেক উল্লাহ রফিক, কউক চেয়ারম্যান (লে. কর্নেল অব.) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান।

Advertisement

ওবায়দুল কাদের আওয়ামী লীগ

Advertisement

আরও পড়ুন

খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারের উদ্দেশ্যে পরওয়ার পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, জামায়াতের শোক

সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, জামায়াতের শোক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম