Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপি হারের ভয়ে সরে দাঁড়ানোর পথ খুঁজছে: কাদের

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০৩:১৪ পিএম

বিএনপি হারের ভয়ে সরে দাঁড়ানোর পথ খুঁজছে: কাদের

Advertisement

বিএনপির সিটি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে। নির্বাচন নিয়ে বিএনপি যেসব অভিযোগ করছে, তার বিন্দুমাত্র সত্যতা নেই বলেও জানান ওবায়দুল কাদের। 

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আসলেই একটি নালিশনির্ভর দল। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপির মতো অমন ব্যর্থ রাজনৈতিক দল আর আসেনি। দলটি আন্দোলনে যেমন ব্যর্থ হয়েছে, নির্বাচনেও তেমনিভাবে ব্যর্থ। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে নিশ্চিত পরাজয় দেখে বিএনপি নেতারা এখন নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছেন।

নির্বাচনে সবার জন্য সমতল (লেভেল প্লেয়িং ফিল্ড) ভূমি নেই বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির অভিযোগ হাওয়ার ওপরে। এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। পারলে তারা অভিযোগের পক্ষে প্রমাণ নিয়ে আসুক। মনগড়া কথা না বলে তথ্যপ্রমাণ নিয়ে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মনগড়া কথা বললে তো হবে না। তারা সবসময় অন্ধকারে ঢিল ছুড়ে।
বিএনপির সব নেতাই নির্বাচনী প্রচারে কাজ করে চলেছেন। আমরা তো নির্বাচন কমিশনের আইনের কারণে প্রচারে নামতেই পারছি না।

বিএনপি নেতাদের প্রতি পাল্টা প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘কোথায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই? আমাদের দলের প্রার্থী বা নেতারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, এমন একটি উদাহরণ দেখান?’

সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে দাবি করে তিনি বলেন, আমাদের সময়ে সব নির্বাচনই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত হয়েছে। ঢাকার দুই সিটি নির্বাচনও গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে।

বিরোধী দলের ইভিএম বিরোধিতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি অ্যানালগ বলেই ডিজিটাল পদ্ধতিতে আস্থা রাখতে পারছে না। আমরা চাই দেশকে এগিয়ে নিতে। আর বিএনপি চায় পেছনের দিকে নিতে। বিশ্বব্যাপী ভোটের জন্য স্বচ্ছ ও আধুনিক পদ্ধতি হিসেবে ইভিএম গ্রহণযোগ্যতা পাচ্ছে।

Advertisement

ওবায়দুল কাদের

Advertisement

আরও পড়ুন

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ

সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম