Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বাবার কাছে কোনো কাজই অসম্ভব নয়: আতিকের মেয়ে বুশরা

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ১১:১৫ এএম

বাবার কাছে কোনো কাজই অসম্ভব নয়: আতিকের মেয়ে বুশরা

Advertisement

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের কর্মোদ্দীপনার ভূয়সী প্রশংসা করেছেন তার একমাত্র মেয়ে বুশরা আফরিন। তিনি বাবার জন্য নৌকা মার্কায় ভোট চান।

বুশরা বলেন, ‘মানুষের সঙ্গে মেশার অসম্ভব ক্ষমতা রয়েছে আমার বাবার। তার কাছে কোনো কাজই অসম্ভব নয়। কখনও লুঙ্গি, কখনও গেঞ্জি পরে গান গেয়ে পোষা প্রাণীর সঙ্গে খেলা করেন। আবার কখনও ছোটদের সঙ্গে ক্রিকেট খেলতে মাঠে নেমে যাচ্ছেন। বাবা আসলে এমনই। কাজের প্রতি মনোযোগী এই মানুষটি আমার বিয়ের ঘরোয়া অনুষ্ঠানেও খুব একটা সময় দিতে পারেননি। তার কাছে দায়িত্বটাই আগে।’ 

রোববার সকালে গুলশানের একটি অভিজাত হোটেলে আতিকের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন বুশরা।

আতিকের দায়িত্ববোধের প্রশংসা করে বুশরা বলেন, সৎ, ব্যক্তিত্ববান, জবাবদিহিতায় বিশ্বাসী একজন মানুষ আমার বাবা। তার প্রতিটি কাজের জবাবদিহি নিশ্চিত করেন তিনি। 

‘আমার বাবা আমাকে ছাড়া আর কাউকে আমার মতো ভালোবাসে না। তিনি যে রকম আমার বাবা, সে রকম একজন নগরপিতাও’-যোগ করেন বুশরা।

মেয়ের মুখে প্রশংসা শোনার পর চেয়ার থেকে উঠে এসে মেয়েকে জড়িয়ে ধরেন ঢাকার সাবেক এ নগরপিতা। মেয়ের কপালে চুমু খান ও আদর করেন আতিক। বাবা-মেয়ের এই আবেগঘন মুহূর্ত সবাই করতালি দিয়ে স্বাগত জানান।

Advertisement

আতিকুল ইসলাম

Advertisement

আরও পড়ুন

বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক

বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক

আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগবিষয়ক সম্পাদক: আবু হানিফ

আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগবিষয়ক সম্পাদক: আবু হানিফ

বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহবায়কের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক প্রকাশ

বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহবায়কের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক প্রকাশ

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: তথ্যমন্ত্রী

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: তথ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম