Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপিকে ‘কেউটে সাপ’ বললেন ইনু

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১১ পিএম

বিএনপিকে ‘কেউটে সাপ’ বললেন ইনু

Advertisement

রাজনীতিতে বিএনপি একটা কেউটে সাপ– বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ভাষা আন্দোলন ও কমরেড মোহাম্মদ তোয়াহার ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে রাজনীতির বিষবৃক্ষ আখ্যা দিয়ে হাসানুল হক ইনু বলেন, এত কিছুর পরও খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি যুদ্ধাপরাধীদের দল থেকে বের করেনি। জামায়াত ত্যাগ করেনি। সুতরাং রাজনীতিতে বিএনপি বিষবৃক্ষ এবং কেউটে সাপ। বিষধর সাপের সঙ্গে মানবকূলের সহাবস্থান হয় না।

আগুন সন্ত্রাসীরা আত্মসমর্পণ করেনি উল্লেখ করে ইনু বলেন, দেশে জঙ্গিবাদ, আগুন সন্ত্রাসরা কাবু হয়েছে, কোণঠাসা হয়েছে; কিন্তু আত্মসমর্পণ করেনি। দেশে অনেক সমস্যা যেমন বৈষম্য, নারী নির্যাতন, দুর্নীতি, দ্রব্যমূল্যের বাজার বৃদ্ধি– সবই ধীরে ধীরে সমাধান করা সম্ভব। কিন্তু বিএনপি-জামায়াত যদি দেশের রাজনীতি দখল করে নেয়, তা হলে দেশ সাম্প্রদায়িকতার আগুনে ঝলসে যাবে।

ড. কামাল হোসেন ও আ স ম আবদুর রবের সমালোচনা করে সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, আ স ম আবদুর রব, মান্না, কাদের সিদ্দিকী এবং ড. কামাল হোসেনের মতো লোক যখন বিএনপির কাফেলায় যুক্ত হয়, তখন আমি অশনিসংকেত দেখি। আমাদের উন্নয়নের ক্ষেত্রে কয়েকটি বাধার মধ্যে অন্যতম হলো বৈষম্য, ফসল কাটা ইঁদুরের মতো দুর্নীতির সিন্ডিকেট এবং অসৎ রাজনীতি ও অসৎ ব্যবসায়ীরা।

দেশের যেটুকু উন্নয়ন হয়েছে তা যথেষ্ট নয়। আমাদের আগামী প্রজন্মের মুখে হাসি ফোটাতে ও যদি বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে টিকে থাকতে হয় তা হলে আরও উন্নয়ন করতে হবে।

আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।

Advertisement

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাসদ

Advertisement

আরও পড়ুন

হাসিনার মৃত্যুদণ্ড: সংবিধানের ১০৪ ধারায় কী লেখা আছে?

হাসিনার মৃত্যুদণ্ড: সংবিধানের ১০৪ ধারায় কী লেখা আছে?

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের জটিল অস্ত্রোপচার আজ

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের জটিল অস্ত্রোপচার আজ

ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস

ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম