Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘পাপিয়ার কললিস্টে পাওয়া ৩৩ এমপি ও ১১ মন্ত্রীর নাম প্রকাশ করতে হবে’

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০২:২০ পিএম

‘পাপিয়ার কললিস্টে পাওয়া ৩৩ এমপি ও ১১ মন্ত্রীর নাম প্রকাশ করতে হবে’

Advertisement

জালটাকা, অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার যুবলীগ নেত্রী পাপিয়ার সব অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নেতাদের নাম জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

শনিবার দুপুরে নরসিংদীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করেন।

খায়রুল বলেন,  ‘মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা অপকর্মের হোতা পাপিয়া আওয়ামী লীগেরই সৃষ্টি। তাদের দলে আরও পাপিয়া রয়েছে। এই পাপিয়ার অপকর্ম শুধুমাত্র নরসিংদীকেই খাটো করে নাই, বিশ্বের বুকে বাংলাদেশকেও খাটো করেছে।’

‌‘পাপিয়ার মোবাইলের কললিষ্টে ৩৩ জন এমপি ও ১১ মন্ত্রীর নাম পাওয়া গেছে। জনগণের সম্মুখে তাদের নামও প্রকাশ করতে হবে।’

যাদের ছত্রছায়ায় পাপিয়ারা বেড়ে উঠেছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির এই নেতা।

এর আগে দুপুর ১২টার দিকে খায়রুল কবির খোকনের নেতৃত্বে নরসিংদীর চিনিশপুরে বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে জেলা খানার মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি বাসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কবির হোসেন, যুবদলের সহসভাপতি শাহেনশাহ শানু প্রমুখ।

 

Advertisement

পাপিয়া কললিস্ট

Advertisement

আরও পড়ুন

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী রাশেদ খাঁনের সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়?

রাশেদ খাঁনের সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়?

লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা বললেন মিয়া গোলাম পরওয়ার

লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা বললেন মিয়া গোলাম পরওয়ার

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে বাধ্য হবো: জামায়াত আমির

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে বাধ্য হবো: জামায়াত আমির

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম