Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আ’লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভা সন্ধ্যায়

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০১:২৭ পিএম

আ’লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভা সন্ধ্যায়

Advertisement

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা আহ্বান করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনা পরিস্থিতি মোকাবেলায় করণীয়, মুজিববর্ষের অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও সাংগঠনিক বিষয় নিয়ে সভায় আলোচনা হবে।

Advertisement

আওয়ামী লীগ জরুরি সভা সন্ধ্যায়

Advertisement

আরও পড়ুন

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব:  জামায়াত আমির

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ জালিয়াতি পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম