Logo
Logo
×

Advertisement

রাজনীতি

একজন নির্বাচন কমিশনার যাও মাঝেমধ্যে একটু সাহসী কথা বলেন: ইশরাক

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ১২:১২ পিএম

একজন নির্বাচন কমিশনার যাও মাঝেমধ্যে একটু সাহসী কথা বলেন: ইশরাক

Advertisement

নির্বাচন কমিশনে (ইসি) সরকারের কিছু চাটুকার বসে আছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পরাজিত বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

মঙ্গলবার বিকালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবির নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

ইশরাক বলেন, বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন কমিশন বলে কিছু নেই। ইসিতে সরকারের কিছু চাটুকার বসে আছেন। 

মাহবুব তালুকদারের দিকে ইঙ্গিত করে ইশরাক বলেন, একজন কমিশনার আছেন, যিনি মাঝেমধ্যে একটু সাহসী কথা বলেন, যা যথেষ্ট নয়।

নির্বাচনে কারচুরির চিত্র তুলে ধরতে গিয়ে তিনি বলেন, নির্বাচনের দিন একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলবেন, এটি ঘোষণা করেন। সে রকম জঘন্য একটি রাষ্ট্রে বাস করছি।

বিএনপির রাজনৈতিক দায় নিয়ে ইশরাক বলেন, এ থেকে উত্তরণে মহান স্বাধীনতার ঘোষকের দল বিএনপির ওপর দায়িত্ব রয়েছে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে অন্তত নির্বাচনী ব্যবস্থার একটা স্থায়ী সমাধান করি, যাতে পাঁচ বছর পর পর একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।

Advertisement

বিএনপি

Advertisement

আরও পড়ুন

এনসিপির নতুন সংগঠনে যে দায়িত্ব পেলেন মহিউদ্দিন রনি

এনসিপির নতুন সংগঠনে যে দায়িত্ব পেলেন মহিউদ্দিন রনি

পিরোজপুরে লাশ দাফনে বাধা, যা বললেন নাহিদ ইসলাম

পিরোজপুরে লাশ দাফনে বাধা, যা বললেন নাহিদ ইসলাম

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের নিন্দা জানাল জামায়াত

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের নিন্দা জানাল জামায়াত

ফ্যাসিবাদী চিন্তা জোঁকের মতো রাষ্ট্রের মাথায় জেঁকে বসেছে: জাতীয় মুক্তি কাউন্সিল

ফ্যাসিবাদী চিন্তা জোঁকের মতো রাষ্ট্রের মাথায় জেঁকে বসেছে: জাতীয় মুক্তি কাউন্সিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম