Logo
Logo
×

Advertisement

রাজনীতি

তারেক রহমানের কোনো ফেসবুক আইডি নেই: রিজভী

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৪:১৭ পিএম

তারেক রহমানের কোনো ফেসবুক আইডি নেই: রিজভী

Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো ফেসবুক আইডি নেই বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

রিজভী বলেন, তারেক রহমানের নামে ফেসবুকে ফেক আইডি খুলে কিছু অসাধু ব্যক্তি নানা ধরনের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। সেই ফেক আইডি থেকে গরিব মানুষের সাহয্যের নামে বিভিন্নভাবে সহায়তা চাওয়া হচ্ছে। 

তিনি বলেন, প্রকৃতপক্ষে তারেক রহমানের নামে কোনো ফেসবুক আইডি নেই। তিনি কোনো ফেসবুক আইডি পরিচালনা করেন না। মানুষকে প্রতারিত করার জন্য একটি চক্র তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা করছে।

এ বিষয়ে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান বিএনপির এ নেতা।

Advertisement

তারেক ফেসবুক আইডি

Advertisement

আরও পড়ুন

ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান

ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান

উত্তর-পল্লবীর ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন বহিষ্কার

উত্তর-পল্লবীর ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন বহিষ্কার

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম