জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে মহাখালীর ৭ তলা বস্তিতে জীবানুনাশক স্প্রে
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৯:২৬ পিএম
করোনাভাইরাস প্রতিরোধে মহাখালীতে জীবাণুনাশক স্প্রে করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাস বিস্তার রোধে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কৃষিবিদ গ্রুপ ঢাকা মহানগরীর কয়েকটি বস্তিতে স্প্রে অভিযান অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ৭ তলা বস্তিতে দ্বিতীয় দিনের মত জীবাণুনাশক স্প্রে করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন কৃষিবিদ সানোয়ার আলম। স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এ কাজে সহযোগিতা করছেন।
করোনা সংক্রমন রোধে বিস্তারিত কার্যক্রম হাতে নিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমানের নির্দেশনায় কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার মনিটরিংয়ের দায়িত্ব পালন করছেন।
স্প্রে করার সিডিউল : ১০-১১ এপ্রিল মিরপুরের বিহারি ক্যাম্প, ১২-১৩ এপ্রিল, কাফরুল বস্তি, ১৪-১৫ এপ্রিল, মোহাম্মদপুর বস্তি, ১৬-১৭ এপ্রিল কড়াইল বস্তি, মহাখালী
