Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বুয়েটসহ ৪ শাখায় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ০৮:০৩ পিএম

বুয়েটসহ ৪ শাখায় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি

Advertisement

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ইডেন মহিলা কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ইউনিটের আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করেছে ছাত্রদল। 

সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল কমিটির অনুমোদন দেন। নবনির্বাচিত নেতাদের আগামী এক মাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকা এবং অধীনস্থ সব ইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে বুয়েট শাখার আহ্বায়ক করা হয়েছে আসিফ হোসেন রচিকে, যুগ্ম আহ্বায়ক ফয়সাল নূর, সদস্যসচিব আলী আহমদ, সদস্য নওরোজ রহমান ইমন ও মুসাওয়ার আহমেদ শফিক।

এদিকে ডুয়েটের আহ্বায়ক সোহাগ সরদার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাসেল, সদস্যসচিব, ফজলে রাব্বি খান, সদস্য মো. সুজন, রাসেল মিয়া।

ইডেন মহিলা কলেজের আহ্বায়ক রেহানা আক্তার শিরিন, যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, জান্নাতুল ফেরদৌস, সদস্যসচিব সানজিদা ইয়াসমিন তুলি, সদস্য তোহফা মোস্তফা, আনিকা চৌধুরী, শিখা আক্তার ও স্বর্ণালী।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের আহ্বায়ক হয়েছেন মেহেদী হাসান সাকিব, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, মিজানুর রহমান, আল আমিন ভূঁইয়া, আফজাল হোসেন, খন্দকার মুয়িদ আদনান, তানভীর হোসেন তুহিন, তানভীর রহমান তন্ময়, বিজয় কুমার সাহা, মোখলেছুর রহমান, নোমান পারভেজ, সদস্যসচিব সাদবিন নেওয়াজ ও সদস্য এসএম নাঈম।
 

Advertisement

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইডেন মহিলা কলেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদল

Advertisement

আরও পড়ুন

সোহরাওয়ার্দী হাসপাতাল শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১

শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১

‘নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ’

‘নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ’

মুরাদনগরের ইউপি চেয়ারম্যান প্রার্থীর সাক্ষাৎকার নেবেন আসিফ মাহমুদ

মুরাদনগরের ইউপি চেয়ারম্যান প্রার্থীর সাক্ষাৎকার নেবেন আসিফ মাহমুদ

এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম