Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নিজের জমানো মুক্তিযোদ্ধা ভাতা বিলিয়ে দিলেন মন্ত্রী

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৪:০২ পিএম

নিজের জমানো মুক্তিযোদ্ধা ভাতা বিলিয়ে দিলেন মন্ত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

নিজের জমানো মুক্তিযোদ্ধা ভাতার টাকা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

বৃহস্পতিবার সকালে রাজধানীর মনিপুরী পাড়ার নিজ বাসভবনে ৩১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার প্রত্যেককে ৭ হাজার টাকা করে দেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য জানান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার (ঢাকা-১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) মুক্তিযোদ্ধাদের মাঝে নিজের জমানো মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা বিলিয়ে দিয়েছেন। 

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি মাসে তার পাওয়া ভাতা নিজে খরচ না করে জমিয়ে রাখেন এবং নির্দিষ্ট সময় পর পর এ জমানো ভাতা তার নিজ এলাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দিয়ে দেন। 

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে তার নিজ বাসভবনে আজ বীর মুক্তিযোদ্ধার মাঝে এই অর্থ বিতরণ করেন এবং তাদের সঙ্গে ঈদ উপলক্ষে কুশল বিনিময় করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বলেন, প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়ে সম্মানিত করেছেন। প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য আমার পক্ষ থেকে এই সামান্য উপহার।
 

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী ভাতা বিলিয়ে দেন

Advertisement

আরও পড়ুন

মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে

মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র চালানো যায় না: গয়েশ্বর

ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র চালানো যায় না: গয়েশ্বর

সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম