Logo
Logo
×

Advertisement

রাজনীতি

খালেদা জিয়ার চার মামলার কার্যক্রম স্থগিতই থাকছে

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ০৪:০৩ পিএম

খালেদা জিয়ার চার মামলার কার্যক্রম স্থগিতই থাকছে

ফাইল ছবি

Advertisement

নাশকতার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দুটি থানায় দায়ের হওয়া চার মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। একইসঙ্গে এসব মামলার বিষয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদেন নিষ্পত্তি করে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও বদরুদ্দোজা বাদল।

এর আগে ২০১৫ সালে করা নাশকতাসহ সহিংসতার অভিযোগে রাজধানীর দারুস সালাম থানায় তিনটি ও যাত্রাবাড়ী থানার একটি মামলায় অভিযোগপত্র আমলে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে খালেদা জিয়া আবেদন করেন। পরে ওই বছরের ১৩ এপ্রিল হাইকোর্ট মামলাগুলোর কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন এবং রুল জারি করেন। 

রুলে মামলায় অভিযোগ আমলে নেয়ার আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চান আদালত। পরে হাইকোর্টের আদেশটি স্থগিত চেয়ে আপিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আজ হাইকোর্টের আদেশই বহাল রাখেন উচ্চ আদালত।

Advertisement

খালেদা জিয়া কারাগার

Advertisement

আরও পড়ুন

প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

‘মাদকবিরোধী অভিযানে ইশরাকের জোরালো অবস্থান প্রশংসনীয়’

‘মাদকবিরোধী অভিযানে ইশরাকের জোরালো অবস্থান প্রশংসনীয়’

ছাত্রদল নেতা হামিমের পোস্ট পিএমও ফেসবুক পেজটি দেখলে নাগরিকরা প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করবে

পিএমও ফেসবুক পেজটি দেখলে নাগরিকরা প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করবে

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম