Logo
Logo
×

Advertisement

রাজনীতি

পাবনা-৪ উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাবিব

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩১ আগস্ট ২০২০, ০৮:০১ পিএম

পাবনা-৪ উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাবিব

পাবনা-৪ উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাবিব

Advertisement

পাবনা-৪ আসনের উপনির্বাচনে হাবিবুর রহমান হাবিবকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার দলের মনোনয়ন বোর্ডের সভায় ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে চূড়ান্ত করা হয়। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে মনোনয়ন পেয়েছিলেন হাবিব। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্ববায়ক।

মনোনয়ন বোর্ডের সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ড তথা স্থায়ী কমিটি পাবনা-৪ আসনে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দিয়েছে।

পরে এক প্রতিক্রিয়ায় হাবিবুর রহমান হাবিব আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের জনগণ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার আমাদের কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল বিএনপির প্রতীক ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। 

সরকারকে এই নির্বাচনে কোনো প্রকার কারচুপি-কারসাজি না করার আহবানও জানান তিনি।

বিকাল ৫টা থেকে দেড় ঘণ্টা ধরে চলা ভার্চুয়াল মনোনয়ন বোর্ড সভায় লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। 

সভায় নিজ নিজ বাসা থেকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

এর আগে রোববার পাবনা-৪ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে আবেদনপত্র সংগ্রহ করেন হাবিবুর রহমান হাবিব ও পাবনার শ্রমিক দলের নেতা আহসান হাবিব। 

সোমবার তারা আবেদনপত্র জমা দেন। এদিন বিকালে মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাতকার দেন।

Advertisement

পাবনা-৪ উপনির্বাচন বিএনপি প্রার্থী হাবিব

Advertisement

আরও পড়ুন

‘পোশাক খাতকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে অপশক্তি’

‘পোশাক খাতকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে অপশক্তি’

স্থানীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন কারা, জানালেন রিজভী

স্থানীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন কারা, জানালেন রিজভী

জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফ

জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফ

জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন

জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম