Logo
Logo
×

Advertisement

রাজনীতি

খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার চোর-পুলিশ খেলছে: ভিপি নুর

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৪ পিএম

খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার চোর-পুলিশ খেলছে: ভিপি নুর

মানববন্ধনে ভিপি নুর। ছবি: সংগৃহীত

Advertisement

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত 'বিতর্কিত ৫৪ ধারায় আটক প্রবাসীদের মুক্তির দাবিতে' এক মানববন্ধনে এই দাবি করেন তিনি। 

ভিপি নুর বলেন, বিএনপির মত একটি বড় দলের নেত্রীর জামিন নিয়ে সরকার চোর-পুলিশ খেলছে। ছয় মাসের জামিন দিয়ে বিএনপিকে একটা রশি ঝুলিয়ে দিয়েছে। তারা যদি রাজপথে আন্দোলন সংগ্রাম করে তাহলে খালেদা জিয়াকে ভেতরে নেবে। বিএনপির মতো একটি বড় দল, তাদের নেত্রীর প্রতি সফটকর্নার থাকবেই। ফলে তারা রাজপথে সোচ্চার হতে পারছে না।

গণমাধ্যমের উপর সরকার প্রভাব বিস্তার করছে এমন অভিযোগ করে নুর বলেন, আজকের গণমাধ্যম জেলখানায় বন্দি। কোনো সংবাদ তারা সরবরাহ করবে, কাকে টকশোতে ডাকবে, কার প্রোগ্রাম লাইভ যাবে, কাদের প্রোগ্রাম প্রচার করা যাবে ও যাবে না এ বিষয়ে গোয়েন্দা সংস্থা থেকে, সরকার থেকে তাদের নির্দেশনা দেয়া হয়। যে নির্দেশনা দেয়া হত এরশাদের আমলে। আজকেও অলিখিতভাবে এই 'অবৈধ' সরকারের সহচররা তাই করছে। গণমাধ্যমের টুটি চেপে ধরেছে।

তিনি আরও বলেন, এমন একটা সময় আছে যেখানে আমরা ঘরেও নিরাপদ না। যেখানে স্থানীয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারকে ঘরে ঢুকে হাতুড়িপেটা করা হয়, সেখানে আপনি আমি তো কিছুই না। সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজরকে পুলিশ গুলি করে মারে। তাতেই বোঝা যায় এ দেশে আজকে কেউ নিরাপদ নয়।
 

Advertisement

ভিপি নুর খালেদা জিয়া

Advertisement

আরও পড়ুন

বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ: সারোয়ার তুষার

বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ: সারোয়ার তুষার

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত

বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম