Logo
Logo
×

Advertisement

রাজনীতি

এই দিনই দিন না, আরও দিন আছে: রিজভী

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৭ পিএম

এই দিনই দিন না, আরও দিন আছে: রিজভী

ফাইল ছবি

Advertisement

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সাংস্কৃতিক অঙ্গনের কতিপয় পদলেহী অর্বাচীন ইতিহাস বিকৃত করার প্রক্রিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টায় নিরন্তর কাজ করছেন।

তিনি জিয়াউর রহমানকে নিয়ে বিকৃত নাটক মঞ্চস্থ করার বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, এই দিনই দিন না, আরও দিন আছে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,সরকারের লেলিয়ে দেয়া সাংস্কৃতিক ব্যক্তিরা পৃষ্ঠপোষকতা পেয়ে মহা উৎসাহে জিয়াউর রহমানের বিরুদ্ধে জঘন্যতম কুৎসার গরল উগরে দিতে মেতে উঠেছে। 

তিনি বলেন, মান্নান হীরা নামে এক ব্যক্তি আওয়ামী লীগের নেকনজর পাওয়ার জন্য ইনডেমনটি নামে তথাকথিত বিকৃত ইতিহাসের ‘চটি নাটক’ লিখে জয় বাংলা ব্যানারে বা তাদের সাংস্কৃতিক জোটের নামে সারাদেশে মঞ্চায়ন করে বেড়াচ্ছেন। গত এক বছর ধরে তিনি এ কাজ করছেন। 

নাটকটি টিভিতে প্রচারের চেষ্টা চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, কথিত পথ নাটকটি ২৬ সেপ্টেম্বর নিশিরাতের এক সংসদ সদস্যের মালিকানাধীন টিভিতে প্রচার করা হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা তাদের সাবধান করে দিতে চাই, এই ইতিহাস বিকৃতি ও তথ্য সন্ত্রাসমূলক নাটক প্রচারের অপচেষ্টা চালিয়ে গণশত্রু হবেন না। এই নাটকের রচয়িতা, পরিচালক, নির্দেশক, অভিনেতা-কলাকুশলীদের জনগণ মনে রাখবে।

তিনি হুশিয়ার করে বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করা মানেই রণাঙ্গনের সব মুক্তিযোদ্ধাকেই অপমান করা। এই দিনই দিন না, সামনে আরও দিন আছে। দেশের জনগণই এর উপযুক্ত জবাব দেবে। বিকারগ্রস্ত মানসিকতার এই ‘ইনডেমনিটি’র নামে চরিত্রহননকারী নাটকের নির্মাতাদের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। এটির সঙ্গে যারা জড়িত কিংবা প্রচার করবেন জনগণ তাদের ক্ষমা করবে না।

বিএনপির এই নেতা বলেন, জাতীয় সংসদের নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে বৃহস্পতিবার ধানের শীষের প্রার্থীর প্রস্তুতি সভায় হামলা চালিয়ে আত্রাই থানা বিএনপির আহ্বায়ক মোশাররফ ও যুগ্ম আহ্বায়ক জাপানসহ অনেক নেতাকর্মীকে আহত করা হয়েছে। আমি এই হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।

Advertisement

রিজভী নাটক

Advertisement

আরও পড়ুন

আ.লীগ ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল ভারতের আশীর্বাদে: রাশেদ খাঁন

আ.লীগ ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল ভারতের আশীর্বাদে: রাশেদ খাঁন

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে: রিজভী

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে: রিজভী

এনসিপির দুই নেতা বহিষ্কার

এনসিপির দুই নেতা বহিষ্কার

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম