Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপি প্রার্থীর প্রচারে হামলা হুমকি-ধমকির অভিযোগ 

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৯ পিএম

বিএনপি প্রার্থীর প্রচারে হামলা হুমকি-ধমকির অভিযোগ 

ফাইল ছবি

Advertisement

জাতীয় সংসদের দুটি আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রচারে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, পাবনা-৪ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর গুণ্ডাবাহিনী। নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে বৃহস্পতিবার ধানের শীষের প্রার্থীর প্রস্তুতি সভায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে আত্রাই থানা বিএনপির আহ্বায়ক মোশাররফ এবং যুগ্ম আহ্বায়ক জাপানসহ অনেক নেতা-কর্মীকে আহত করেছে।

‘আসন্ন উপ-নির্বাচনগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ডের আলামত দেখা যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে যতই বাধা দেয়া হোক সংশ্লিষ্ট এলাকার জনগণ তা সব শক্তি দিয়ে প্রতিরোধ করবে।’

এসব সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিও জানান রিজভী।

২ এপ্রিল সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে শূন্য পাবনা-৪ আসনে শনিবার ভোট হবে। আসনটিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং নৌকার প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে ১৭ অক্টোবর নওগাঁ-৬ আসনের উপ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন শেখ মো. রেজাউল করীম।

সংবাদ সম্মেলন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সৈয়দ মো. শামসুল আলম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আমিনুল ইসলাম, মনিরুজ্জামান মনির, মৎস্যজীবী দলের আব্দুর রহিম, কৃষক দলের মেহেদি হাসান পলাশ উপস্থিত ছিলেন।
 

Advertisement

রিজভী বিএনপি

Advertisement

আরও পড়ুন

স্থায়ী কমিটির বৈঠক দুর্গাপূজায় প্রহরীর ভূমিকায় থাকবেন বিএনপি নেতাকর্মীরা

দুর্গাপূজায় প্রহরীর ভূমিকায় থাকবেন বিএনপি নেতাকর্মীরা

আন্দোলনরত ভারতের তরুণদের যে বার্তা নাহিদ ইসলামের

আন্দোলনরত ভারতের তরুণদের যে বার্তা নাহিদ ইসলামের

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুরি: রিজভী

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুরি: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম