Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার অভিযোগ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ০৭:৪৮ পিএম

মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার অভিযোগ

Advertisement

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কবীর হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি করা হয়, সোমবার নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিকাল ৫টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হামলা চালায়। রামদা, রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়।

হামলায় আহত হন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার, যুব ঐক্যের কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান মুন্নাসহ ৩০-৩৫ জন নেতাকর্মী।

এ সময় মাহমুদুর রহমান মান্নার ব্যবহৃত গাড়িসহ অন্যান্য গাড়ি ও মোটরসাইকেল ভাংচুর করা হয়। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে নাগরিক ঐক্য।

জানতে চাইলে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার যুগান্তরকে বলেন, দলের আহ্বায়ক মাহমুদুর রহমানকে মঞ্চে মানব ঢাল সৃষ্টি করে রাখা হয়েছিল। তারপরও তাকে রামদা দিয়ে আঘাত করা হলে তা ব্যানারে গিয়ে লাগে। এ সময় মাহমুদুর রহমান মান্না পড়ে গিয়ে আহত হন।
 

Advertisement

অভিযোগ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম