Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘সিইসির লজ্জা থাকলে মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না'

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ১২:২৮ পিএম

‘সিইসির লজ্জা থাকলে মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না'

Advertisement

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে নিয়ে ক্ষোভ প্রকাশ করায় প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) এক হাত নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  তিনি বলেন, সিইসির ন্যূনতম লজ্জা থাকলে মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না।
বুধবার সকালে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে এসব কথা বলেন তিনি। 'সরকারের হেফাজতে লেখক মুশতাকের মৃত্যু ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের অপচেষ্টার প্রতিবাদে' বিক্ষোভ মিছিলটি মিরপুর ১১ নম্বর থেকে সাড়ে ১০-এ এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন,  মাহবুব তালুকদার ইসির ভাবমূর্তি ক্ষুণ্ন করেননি; বরং সিইসিই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বিতাড়িত হয়েছে। সিইসির ন্যূনতম লজ্জাবোধ থাকলে তিনি ইসি মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না। বরং যদি তার মধ্যে ন্যূনতম বিবেকবোধ থাকত, তা হলে নিজের অপকর্মের জন্য অনুশোচনা করতেন। দেশের গণতন্ত্রের ধ্বংসের জন্য দায়ী এই সিইসি।
সমাবেশ শেষ হওয়ার আগেই পুলিশ এসে হামলা চালায়। এ সময় পুলিশ বিএনপির চার কর্মীকে আটক করে নিয়ে যায়। 
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক, দপ্তর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক, পল্লবী থানার সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মল্লিক, রূপনগরের সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক মজিবুল হকসহ সহস্রাধিক নেতাকর্মী।
 

Advertisement

রিজভী বিএনপি

Advertisement

আরও পড়ুন

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম