Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিমানবন্দর থেকে বিএনপি নেতা জামালকে গ্রেফতারের অভিযোগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ০৪:৩১ পিএম

বিমানবন্দর থেকে বিএনপি নেতা জামালকে গ্রেফতারের অভিযোগ

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রফিকুল ইসলাম জামাল। ফাইল ছবি

Advertisement

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রফিকুল ইসলাম জামালকে গ্রেফতারের অভিযোগ করেছে বিএনপি। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন।  

শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে যুগান্তরকে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

তিনি জানান, রফিকুল ইসলাম জামাল তার ভাইয়ের অসুস্থতার খবর শুনে সম্প্রতি আমেরিকায় গিয়েছিলেন। আজ সকাল সাড়ে ১০ টায় কাতার এয়ার লাইনস এর একটি ফ্লাইটে দেশে ফেরার পর তাকে বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়।

আকন কুদ্দুসুর রহমান আরও জানান,  সম্প্রতি ফেসবুকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন রফিকুল ইসলাম জামাল। পরে এ নিয়ে তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দায়ের করে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

Advertisement

বিএনপি নেতা জামাল ঝালকাঠি বিমান বন্দর থেকে গ্রেফতার

Advertisement

আরও পড়ুন

এনসিপির নতুন উইং ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

এনসিপির নতুন উইং ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

মিষ্টির আসনে মনোনয়ন পাওয়া কে এই এলিজা?

মিষ্টির আসনে মনোনয়ন পাওয়া কে এই এলিজা?

রক্তাক্ত ২৮ অক্টোবরের নিহতদের স্মরণ করলেন বিরোধীদলীয় নেতা, দুই দিনের কর্মসূচি ঘোষণা

রক্তাক্ত ২৮ অক্টোবরের নিহতদের স্মরণ করলেন বিরোধীদলীয় নেতা, দুই দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম