Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ারসহ শীর্ষ ১০ নেতা আটক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৬ পিএম

জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ারসহ শীর্ষ ১০ নেতা আটক

জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

Advertisement

জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারকে আটক করেছে পুলিশ। এ সময় দলটির আরও ৯জন নেতাকে আটক করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, ছাত্রশিবিরের সাবেক দুই কেন্দ্রীয় সভাপতি মোবারক হোসাইন ও ইয়াসিন আরাফাত। 

সোমবার সন্ধ্যার দিকে রাজধানীর একটি বাসা থেকে তাদের আটক করা হয়। পুলিশের গুলশানের বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করতে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিল। এমন খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করি।

২০১৬ সালের নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত তিনি জামায়াতের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেন।

এর আগে গোলাম পরওয়ার ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে জামায়াতের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

Advertisement

জামায়াত সেক্রেটারি আটক মিয়া গোলাম পরওয়ার

Advertisement

আরও পড়ুন

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম