Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জামায়াত নেতাদের মুক্তি চাইলেন অলি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৪১ এএম

জামায়াত নেতাদের মুক্তি চাইলেন অলি

Advertisement

গ্রেফতার জামায়াত নেতাদের মুক্তির দাবি করেছেন ২০ দলের অন্যতম শীর্ষ নেতা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট এবং জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।  

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ’বর্তমানে বাংলাদেশে একদলীয় স্বৈরশাসন কায়েম হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক।  সব ধরনের অন্যায়-অবিচারের পরিণতি কখনও ভালো হয় না।‘

অলি আহমদ আরও বলেন, বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সাংবিধানিক অধিকার। সরকার অন্যায়ভাবে প্রতিশোধপরায়ণ হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য প্রবীণ নেতাকে গ্রেফতার করেছে, যা আইনবহির্ভূত কাজ। তারা শান্তিপূর্ণভাবে ঘরে বসে তাদের দলের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছিলেন।  এতে দোষের কিছু নেই।  আশা করি সরকার এই সত্যটি উপলব্ধি করে অনতিবিলম্বে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেফতার সবাইকে মুক্তি দেবে।
 

Advertisement

জামায়াত অলি মুক্তি

Advertisement

আরও পড়ুন

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম