Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সরকার পতনে আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি: ফখরুল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০১:৫০ পিএম

সরকার পতনে আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি: ফখরুল

ফাইল ছবি

Advertisement

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন শোষণকারী ও নির্যাতনকারী দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ দেওলিয়া হয়ে গেছে। আমরা সব দলের সঙ্গে কথা বলছি ঐক্যবদ্ধ হতে। ঐক্যবদ্ধ হয়ে এ সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি আমরা।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে আওয়ামী লীগ অর্থ উপার্জনকারী, জনগণকে শোষণকারী, নির্যাতনকারী দল হিসেবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

আওয়ামী লীগ সরকার আমলা ও কয়েকজন লোকের ওপর নির্ভর করে টিকে আছে মন্তব্য করে তিনি আরও বলেন, দেশে এখন আমলাদের কোটি কোটি টাকার সম্পদ। একজন পুলিশের সাব ইন্সপেক্টরের ঢাকা শহরে বাড়ির সংখ্যা ১৮টি।  এ ছাড়া দেশের বাইরেও বাসা আছে। তা হলে একজন পুলিশের যদি এই অবস্থা হয় তা হলে গোটা সিস্টেমের কী অবস্থা, এটা আপনারাই চিন্তা করে দেখুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Advertisement

বিএনপি ফখরুল ঠাকুরগাঁও

Advertisement

আরও পড়ুন

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম