Logo
Logo
×

Advertisement

রাজনীতি

'সরকার উৎখাতের খেলায় লিপ্ত বিএনপি-জামায়াত'

Advertisement

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ০৬:০২ পিএম

'সরকার উৎখাতের খেলায় লিপ্ত বিএনপি-জামায়াত'

Advertisement

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় প্রত্যাবর্তন টেকসই হয়নি। গণতন্ত্রের অগ্রযাত্রা এখনো মজবুত হয়নি। এখনো চক্রান্তের মধ্য দিয়ে বিএনপি-জামায়াত সরকার উৎখাতের খেলায় লিপ্ত রয়েছে। 

তিনি বলেন, দুর্নীতিবাজ-দলবাজ সিন্ডিকেট সুশাসনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এ অবস্থায় গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে স্থায়ী করা ও টেকসই করে গড়ে তোলা একটি বড় কাজ। 

শুক্রবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জাসদ সভাপতি বলেন, ১৪ দলীয় জোট এখনো সক্রিয় রয়েছে। জঙ্গিবাদের অপতৎপরতা বন্ধ করতে ১৪ দলীয় জোট গঠন করা হয়েছিল। আজও দেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্র তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাই তাদের রুখতে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট অব্যাহত থাকবে।

এসময় বাগেরহাট প্রেসক্লাবের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা ও জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন।

Advertisement

বাগেরহাট ইনু

Advertisement

আরও পড়ুন

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম