Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আশ্রয়ণের ঘরভাঙা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দুর্নীতির পক্ষে সাফাই: বিএনপি 

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৮ পিএম

আশ্রয়ণের ঘরভাঙা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দুর্নীতির পক্ষে সাফাই: বিএনপি 

ফাইল ছবি

Advertisement

‘উপহারের ঘর যারা ভেঙেছে, তাদের তালিকা হাতে রয়েছে’—প্রধানমন্ত্রী এ মন্তব্য আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ঘর নির্মাণে দুর্নীতিবাজ আওয়ামী লীগদলীয় ঠিকাদার ও দলবাজ আমলাদের দুর্নীতি এবং পক্ষে সাফাই গাওয়ার শামিল বলে মনে করে বিএনপি। 

শনিবার দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ দাবি করা হয়।  এ সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি স্থায়ী কমিটির সভায় নেতারা বলেন, প্রকৃতপক্ষে দুর্নীতিকে এখন রাষ্ট্রীয়ভাবে সমর্থন করা হচ্ছে।  রাষ্ট্রের সর্বক্ষেত্রে আওয়ামী লীগ সরকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে।  সভায় প্রধানমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়। 

সভায় সম্প্রতি ছাত্রদলের সাবেক সভাপতিসহ দলের বহুসংখ্যক নেতাকর্মী এবং অন্যান্য বিরোধী দলের নেতাদের গ্রেফতারের তীব্র নিন্দা জানানো হয়। গ্রেফতার নেতাদের অবিলম্বে মুক্তি এবং সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।  

৪ সেপ্টেম্বর কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের গুলিতে বাংলাদেশি নাগরিক শাহিবর রহমান নামে এক বাংলাদেশিকে নাগরিক হত্যার তীব্র নিন্দা জানানো হয়।  

Advertisement

আশ্রয়ণ ঘর

Advertisement

আরও পড়ুন

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম