Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘খালেদা জিয়াকে সরকার ভয় পায় বলেই বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৮ পিএম

‘খালেদা জিয়াকে সরকার ভয় পায় বলেই বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না’

Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার ভয় পায় বলেই চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য তার পরিবার আবেদন করলেও সরকার অনুমতি দেয়নি। তবে তার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে তিনি বিদেশে যেতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।    

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রোববার দুপুরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন, তখন তার পরিবারের পক্ষ থেকে বিদেশে নিতে আবেদন করা হয়েছিল। কিন্তু তখন সেটি সরকার দেয়নি। কিন্তু আমরা আশ্চর্য হই, এখনও সরকার এই কয় মাসের মধ্যে বিদেশে যেতে পারবেন না বলে শর্তজুড়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘মূল বিষয়টি হলো— দেশনেত্রী খালেদা জিয়াকে সরকার এত বেশি ভয় পায় যে, তারা কোনোমতেই তাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়ার কথা ভাবতে পারেন না। এ জন্য এত অসুস্থতা সত্ত্বেও তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি দিচ্ছে না সরকার।’

Advertisement

খালেদা জিয়া চিকিৎসা বিদেশ

Advertisement

আরও পড়ুন

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম