Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সংসদ থেকে পদত্যাগের হুমকি বিএনপি এমপিদের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ০২:৪১ পিএম

সংসদ থেকে পদত্যাগের হুমকি বিএনপি এমপিদের

ছবি: যুগান্তর

Advertisement

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসা নিশ্চিতে বিদেশ পাঠানোর দাবিতে মানববন্ধন করেছেন দলটির নির্বাচিত সংসদ সদস্যরা।  মানববন্ধন থেকে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ না পাঠালে সংসদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন তারা।

রোববার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন বিএনপির এমপিরা। এসময় তারা খালেদা জিয়ার মুক্তির জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন।

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপির মহাসচিব ও দলটির সংসদ সদস্য হারুন অর রশীদ বলেন, আমাদের সংসদ থেকে পদত্যাগ করতে বাধ্য করবেন না। আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত। এ দাবি মানা না হলে আমরা সংসদে থাকব কিনা, সেটি ভেবে দেখব। 

মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, জিএম সিরাজ, মোশারফ হোসেন, আমিনুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

এমপি জি এম সিরাজ বলেন, খালেদা জিয়ার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু সরকার চিকিৎসকের কথা উপেক্ষা করছে। আইনমন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে আবার জেলে গিয়ে আবেদন করতে হবে। সরকার চাইলে খালেদা জিয়ার বাসভবনকে সাবজেল ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যেই তাকে বিদেশে চিকিৎসার জন্য নিতে পারে। 
রাষ্ট্রপতিকে তার ক্ষমতাবলে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান তিনি।

বিএনপির আরেক সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, আমরা সংসদে বলেছি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব। সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে, বিএনপি সংসদে থাক বা না থাক, তাতে তাদের কিছু যায়–আসে না।


 

Advertisement

বিএনপি এমপি হুমকি

Advertisement

আরও পড়ুন

শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ, সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান

শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ, সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান

জাপান সফরে নতুন যে অভিজ্ঞতার কথা জানালেন তারেক

জাপান সফরে নতুন যে অভিজ্ঞতার কথা জানালেন তারেক

জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন

জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম