Logo
Logo
×

Advertisement

রাজনীতি

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে: রুমিন ফারহানা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ০৩:১৯ পিএম

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে: রুমিন ফারহানা

ফাইল ছবি

Advertisement

সরকার বিএনপি চেয়ারপারসনকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন সংরক্ষিত আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। 

তিনি বলেন, খালেদা জিয়াকে সরকার ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে। 

রোববার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ পাঠিয়ে চিকিৎসার দাবিতে বিএনপির এমপিদের মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। 

রুমিন ফারহানা বলেন, দেশে আইনের শাসন থাকলে খালেদা জিয়া এমনিতেই জামিন পেতেন। এখনও ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় সরকার খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। আইনমন্ত্রী যে ব্যাখ্যা দিচ্ছেন, তা সর্বৈব মিথ্যা অপব্যাখ্যা।

বিএনপির আরেক সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, আমরা সংসদে বলেছি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব। সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে, বিএনপি সংসদে থাক বা না থাক, তাতে তাদের কিছু যায় আসে না।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, জিএম সিরাজ, মোশারফ হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।
 
Advertisement

রুমিন ফারহানা বিএনপি

Advertisement

আরও পড়ুন

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম