Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ঢাকায় বিএনপির সমাবেশ শুরু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ১১:০০ এএম

ঢাকায় বিএনপির সমাবেশ শুরু

ছবি- সংগৃহীত

Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য দাবিতে রাজধানীতে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে কুরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি এই সমাবেশের আয়োজন করেছে।

এদিন সকাল ৮টা থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়ছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরই মধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।

এর আগে গত শনিবার একই দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণঅনশন কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা। পর দিন রোববার জাতীয় সংসদের সামনে মানববন্ধন করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান বিএনপির সংসদ সদস্যরা।

Advertisement

বিএনপি সমাবেশ

Advertisement

আরও পড়ুন

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম