Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘খালেদা জিয়াকে বিদেশ যেতে না দিলে আপনারা পালাবার পথও পাবেন না’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০৩:৩৬ পিএম

‘খালেদা জিয়াকে বিদেশ যেতে না দিলে আপনারা পালাবার পথও পাবেন না’

ছবি: সংগৃহীত

Advertisement

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রীকে যদি মুক্ত না করেন, গণতন্ত্রকে মুক্ত না করেন তাহলে কোটি কোটি মানুষ রাজপথে নেমে আসবে। আপনাদের স্বার্থে দেশনেত্রীকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বাইরে পাঠান।  তাকে সুস্থ করে দেশে নিয়ে আসুন।  তা না হলে আপনারা পালাবার পথও পাবেন না।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসা নেওয়ার সুযোগ না দিয়ে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, খালেদা জিয়াকে বন্দি করে গণতন্ত্রকে বন্দি করা হয়েছে।  তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।  সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে বিলুপ্ত করার অপচেষ্টা চলছে।  

সমাবেশে আরও বক্তৃতা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সিনিয়ন যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

Advertisement

খালেদা জিয়া ফখরুল চিকিৎসা ফখরুল

Advertisement

আরও পড়ুন

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম