বিদেশে কাদের টাকায় লবিস্ট নিয়োগ ফখরুলকে বলতে হবে: কাদের
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০৩:৪৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিদেশে লবিস্ট নিয়োগের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতির কাছে স্পষ্ট করতে হবে, তারা কাদের দেওয়া টাকায় মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন?
শুক্রবার রাজধানীর সরকারি বাসভবন থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ থেকে এই অর্থ কোন চ্যানেলে বিদেশে পাচার করা হয়েছে? তার হিসাব কি বিএনপি নির্বাচন কমিশনের কাছে দিয়েছে? ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের কাছে এসব প্রশ্নের জবাব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তা না পারলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশের রাজনীতি করার কোনো নৈতিক ও আইনি অধিকার থাকবে না।
