Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জাতীয় পার্টি-ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মধ্যে সমঝোতা স্বাক্ষর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ০৫:০৮ পিএম

জাতীয় পার্টি-ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মধ্যে সমঝোতা স্বাক্ষর

Advertisement

নেতৃত্ব উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা প্রাতিষ্ঠানিকীকরণের জন্য জাতীয় পার্টির নেতা-কর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় পার্টি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।  

রোববার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চীফ অব পার্টি ডানা এম ওল্ডস। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান মুখপাত্র হিসেবে কাজ করবেন। 

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু এবং ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান উপস্থিত ছিলেন। 

এছাড়াও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে ইউএসএআইডি’র ডিরেক্টর ক্রিষ্টিন এম ওয়ালস, ডেমোক্রেসি ইন্টারন্যাল এর ডেপুটি চীফ অব পার্টি লেজলী রিচার্ডস, ইউএসএআইডি’র পলিটিক্যাল এ্যাডভাইজার লুবাইন চৌধুরী মাসুম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র ডিরেক্টর আমিনুল এহসান, আব্দুল আলীম এবং ডেপুটি ডিরেক্টর শাম্মী লায়লা ইসলাম উপস্থিত ছিলেন।
 

Advertisement

জাতীয় পার্টি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সমঝোতা স্বাক্ষর

Advertisement

আরও পড়ুন

রিমান্ড শেষে হাসপাতালে দীপু মনি

রিমান্ড শেষে হাসপাতালে দীপু মনি

এনসিপির কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে সারজিস-আসিফ

এনসিপির কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে সারজিস-আসিফ

এনসিপির নতুন যে দায়িত্ব পেলেন নাসীরুদ্দীন- হাসনাত

এনসিপির নতুন যে দায়িত্ব পেলেন নাসীরুদ্দীন- হাসনাত

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা, কে কোন দায়িত্বে

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা, কে কোন দায়িত্বে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম