Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আমরা ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: কাজী ফিরোজ রশীদ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২২, ০৭:৩৬ পিএম

আমরা ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: কাজী ফিরোজ রশীদ

Advertisement

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেছেন, যেভাবে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে তা নজিরবিহীন।  একবারে জ্বালানি তেলের এত মূল্যবৃদ্ধি ইতিহাসে নেই। 

তিনি বলেন, যারা পেট্রোলিয়ামের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে জাতি তাদের ক্ষমা করবে না। কিছু আমলা আর ব্যবসায়ী সরকারকে ঘিরে রেখেছে, তাদের দুর্নীতির কারণেই দেশে এ অবস্থা সৃষ্টি হয়েছে। যারা পাসপোর্টে ভিসা লাগিয়ে রেখেছেন, তারা পালানোর পথ পাবে না। আমরা দুর্নীতিবাজদের আটকে বিচারের মুখোমুখি করবো। পাকিস্তান ও বিএনপি এদেশে লুটপাট করেছে, এখন লুটপাট করছে কিছু আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। এদেশে আর কাউকে লুটপাট করতে দেবো না। সরকার বোঝেনা দেশের মানুষ কষ্টে আছে। আমরা আর কারো ক্ষমতার সিঁড়ি হবো না। আমরা ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। 

মঙ্গলবার বিকালে মধ্যবাড্ডার একটি চাইনিজ রেস্টুরেন্টে বাড্ডা থানা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাজী ফিরোজ রশীদ এসব কথা বলেন। 

সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন,  জাতীয় পার্টি দেশের সবচেয়ে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। দেশের মানুষ এক বুক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতেই রাজনীতি করছি। আমরা পল্লীবন্ধুর নতুন বাংলাদেশ গড়তে সংগ্রাম করছি। 

বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মানুষ কষ্টে আছে। পরিবার চালাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। জ্বালানি তেলের দাম না কমালে আমরা রাজপথে আন্দোলন করে সরকারকে বাধ্য করবো। জাতীয় পার্টি গণমানুষের আস্থার স্থল। 
 
এছাড়া আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এর বিশেষ সহকারী ও প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ। 
 

Advertisement

৩০০ আসন নির্বাচন প্রস্তুতি কাজী ফিরোজ রশীদ

Advertisement

আরও পড়ুন

বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ: সারোয়ার তুষার

বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ: সারোয়ার তুষার

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত

বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম