Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আ.লীগের জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৩:৩০ পিএম

আ.লীগের জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু

Advertisement

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে।

শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হওয়া এই কাউন্সিলে যোগ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সকাল সাড়ে ১০টায় সাদা পায়রা উড়িয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের প্রথম পর্ব উদ্বোধন করেন শেখ হাসিনা।

এদিন বেলা বাড়ার সঙ্গে নেতাকর্মীদের উপস্থিততে সম্মেলন রূপ নেয় জনসমুদ্রে। সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়।

আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সারা দেশের সাংগঠনিক জেলা থেকেও নেতাকর্মীদের ঢল নামে সম্মেলনে।

সারা দেশে দেশে কাউন্সিলর ও ডেলিগেটের পাশাপাশি আওয়ামী লীগের উপদেষ্টা ও সভাপতিমণ্ডলীর সদস্যরা সম্মেলনে যোগ দেন। এছাড়া সাধারণ সম্পাদকসহ দলের কার্যনির্বাহী কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।

২০১৯ সালে সর্বশেষ সম্মেলন হয়েছিল। ২০ ও ২১ ডিসেম্বর, সেই সম্মেলনে ওবায়দুল কাদের দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

Advertisement

কাউন্সিল অধিবেশন শুরু

Advertisement

আরও পড়ুন

বিএনপির প্রচার-প্রসারকে গতিশীল করতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

বিএনপির প্রচার-প্রসারকে গতিশীল করতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব দলকে ঐক্যবদ্ধ করার আহ্বান

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব দলকে ঐক্যবদ্ধ করার আহ্বান

হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে: রাকিব

হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে: রাকিব

ফাহিম ফারুকীকে ইসলামী আন্দোলনের আইনি নোটিশ

ফাহিম ফারুকীকে ইসলামী আন্দোলনের আইনি নোটিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম