Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মার্কিন কূটনীতিকের বার্তা পরিষ্কার: আমির খসরু 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৭ পিএম

মার্কিন কূটনীতিকের বার্তা পরিষ্কার: আমির খসরু 

Advertisement

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন একজন মার্কিন কুটনীতিক ঢাকায়। তিনি যখন সরকারের সঙ্গে কথা বলছেন, তখন পরিষ্কার বার্তা দিয়েছেন যে, দেশে গণতন্ত্র নিম্নগামী থাকবে, নিচের দিকে চলে যাবে, তাদের (সরকার) সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও নিম্নগামী হবে, সহযোগিতা কমে আসবে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা হলে এক নাগরিক সমাবেশে এ কথা বলেন তিনি। 

বুধবার বিকালে রাজধানীর আমেরিকান সেন্টারে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সফররত মার্কিন কুটনীতিক ডেরেক শোলে বলেছেন, বিশ্বের শক্তিশালী গণতন্ত্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সম্পর্ক আছে। বিশ্বের যেকোনো দেশে গণতন্ত্র সংকুচিত হয়ে পড়লে যুক্তরাষ্ট্র সহযোগিতা সীমিত করে নেয়। এর মানে এই নয় যে, আমরা সহযোগিতা করব না। এর মানে এটাও নয় যে, আমাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ নয়। সম্পর্ক সীমিত করার বিষয়টি বিবেচনায় আসে ব্যবসা–বিনিয়োগের ক্ষেত্রে।

এই প্রসঙ্গ উল্লেখ করে আমির খসরু বলেন, এগুলো সবচেয়ে কঠিন কথা। মানবাধিকার প্রশ্নে কোনো আপোষ নাই বলেছেন। গণমাধ্যমের স্বাধীনতার ব্যাতিত কোনো গণতন্ত্র চলতে পারে না। এই কথাগুলো ঢাকায় বসে তিনি বলেছেন। কত অপমানকর!

বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশের নির্বাচনি ব্যবস্থা তাদের পকেটে চলে গেছে। এজন্য বাংলাদেশের মানুষ যেমন রাস্তায় নেমে প্রতিবাদ করছে, তেমনি বিশ্ববাসী, বিশ্ববিবেক প্রতিবাদ করছে। এই প্রতিবাদ বাংলাদেশে যেমন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, বিশ্ববাসীও জোর করে ক্ষমতায় যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছে।

ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছে। পতন ঠেকাতে কখনও দুটোকেই তারা একত্রে ব্যবহার করছে। গুম-খুন-আক্রমণ-গ্রেফতার-ভয়ভীতি দেখানো ইত্যাদিই তাদের এখন ক্ষমতায় টিকে থাকার অস্ত্র।

তিনি দেশের বর্তমান অর্থনীতির মডেলকে ‘আওয়ামী লুটপাট মডেল’ হিসেবে আখ্যায়িত করেন। 

তিনি বলেন, ‘সাধারণ আমদানিকারকরা আজকে ডলারের অভাবে এলসি খুলতে ও পণ্য আমদানী করতে পারছে না। দলীয় লোকেরাই ডলার পাচ্ছে। তারাই এলসি খুলতে পারছে। তারাই বাজার নিয়ন্ত্রণ করছে।’

রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই জানিয়ে তিনি বলেন, যারা রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে রয়েছেন, তারা নিজেরাই অবৈধ। কারণ, বর্তমান সরকার নির্বাচিত নয়।

এখন সরকার পতনই বিএনপির মূল লক্ষ্য বলে জানান বিএনপির এই নীতিনির্ধারক। 

তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের ওপর হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে এই নাগরিক সমাবেশ হয়। 

সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাগপার প্রেসিডিয়াম মেম্বার আসাদুর রহমান খান, তাতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।
 

Advertisement

আমির খসরু বিএনপি

Advertisement

আরও পড়ুন

ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র চালানো যায় না: গয়েশ্বর

ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র চালানো যায় না: গয়েশ্বর

সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

শাহজালাল বিমানবন্দরে হয়রানি, লিখিত অভিযোগ জামায়াতের চার এমপির

শাহজালাল বিমানবন্দরে হয়রানি, লিখিত অভিযোগ জামায়াতের চার এমপির

কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি

কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম