Logo
Logo
×

Advertisement

রাজনীতি

গায়েবি মামলা দিয়ে সারা দেশে ৪০ লাখ মানুষকে আসামি করা হয়েছে:  মির্জা ফখরুল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৫ পিএম

গায়েবি মামলা দিয়ে সারা দেশে ৪০ লাখ মানুষকে আসামি করা হয়েছে:  মির্জা ফখরুল

মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশে এখন ‘একনায়কতন্ত্র’ চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখনো আমাদের অসংখ্য নেতাকর্মী, তারা আজকে কারাগারে আবদ্ধ রয়েছেন এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, গায়েবি মামলা দিয়ে সারা দেশে প্রায় ৪০ লাখ মানুষকে আসামি করা হয়েছে।’

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্র্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুলের অভিযোগ, ‘এক কথায় এ দেশ এখন সম্পূর্ণভাবে একটা একনায়কতন্ত্র এবং তাদের সেই পুরনো ঘটনা সেই একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করা জন্য এখানে একটা ভয়াবহ রকমের চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে।'

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকে সেই লক্ষ্যে আমরা এবার ২১ ফেব্রুয়ারি পালন করতে যাচ্ছি, জাতিকে আবার ঐক্যবদ্ধ করা, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা, অধিকারকে ফিরিয়ে নিয়ে আসা।

এই সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব ভাষাশহীদদের স্মরণে বিএনপির দুই দিনের কর্মসূচিও ঘোষণা করেন।

অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, মনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, আবদুস সাত্তার পাটোয়ারী, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমদে, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, মহানগর বিএনপির রফিকুল আলম মজনু, যুব দলের মুনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, কৃষক দলের হাসান জাফির তুহিন, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, তাঁতী দলের আবুল কালাম আজাদ, জাসাসের হেলাল খান, জাকির হোসেন রোকন, উলামা দলের মাওলানা সেলিম রেজা, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন সংবাদ ব্রিফিংয়ে।
 

Advertisement

মামলা ফখরুল বিএনপি

Advertisement

আরও পড়ুন

‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’

‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম