Logo
Logo
×

Advertisement

রাজনীতি

গাজীপুর সদর উপজেলা জাতীয় যুব সংহতি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Advertisement

Icon

জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৩, ১১:২৬ পিএম

গাজীপুর সদর উপজেলা জাতীয় যুব সংহতি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Advertisement

জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতি গাজীপুর সদর উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার বিকালে সদর উপজেলার হোতাপাড়া আদর্শ বিদ্যানিকেতন ও জালাল উদ্দিন মাস্টার স্কুল মাঠে সম্মেলনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়া হয়। 

নতুন কমিটিতে আজিজুল হক আকন্দকে সভাপতি এবং আজমত ইমতিয়াজকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। 

গাজীপুর সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা জাতীয় যুব সংহতি নবাগত কমিটির সভাপতি আজিজুল হক আকন্দ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা জাতীয় পার্টি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য গাজীপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ও এসএম কিবরিয়া এবং সদস্য সচিব অ্যাডভোকেট জাকির হোসেন ও সুজন।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- গাজীপুর সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিলাল উদ্দিন জিলাল প্রমুখ।

এর আগে সম্মেলনে গাজীপুর সদর উপজেলা জাতীয় যুব সংহতি ৫১ সদস্য কমিটি ঘোষণা করে সবার নাম প্রকাশ করা হয়।

Advertisement

গাজীপুর সদর উপজেলা জাতীয় যুব সংহতি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Advertisement

আরও পড়ুন

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের নিন্দা

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের নিন্দা

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়: রাশেদ খান

চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়: রাশেদ খান

এনসিপিতে আরিফুল ইসলাম আদীবের পদাবনতি

এনসিপিতে আরিফুল ইসলাম আদীবের পদাবনতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম