Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সস্ত্রীক গণভবনে আরাফাত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০৭:০২ পিএম

সস্ত্রীক গণভবনে আরাফাত

গণভবনে মঙ্গলবার প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রী

Advertisement

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয়ের পরদিন মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সস্ত্রীক দেখা করেন মোহাম্মদ এ আরাফাত। আগের রাতে নৌকার এই প্রার্থী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন একাই।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার মঙ্গলবার বিকালে বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেলা ৩টার দিকে গণভবনে ঢোকেন আরাফাত।

গত সংসদ নির্বাচনে বিজয়ী আকবর হোসেন খান পাঠানের মৃত্যুতে ফাঁকা আসনে আরাফাতকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ, যিনি গত কয়েক বছর ধরে অনলাইন ও বিভিন্ন ফোরামে দলের পক্ষে ‘বুদ্ধিবৃত্তিক লড়াই’ চালিয়ে আসছিলেন।

ঢাকার ‘অভিজাত এলাকার’ এ আসনে বিএনপির বর্জনের মধ্যে ভোট পড়েছে ১১ শতাংশের বেশি।

প্রদত্ত ভোটের সিংগভাগই পান আরাফাত। যে ৩৭ হাজার ৩৭ জন ভোটার কেন্দ্রে এসেছেন, তার মধ্যে ২৮ হাজার ৮১৬ জনই রায় দিয়েছেন তার পক্ষে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের পক্ষে ছিলেন ৫ হাজার ৬০৯ জন।

নির্বাচনে জয়-পরাজয়ের চেয়ে বেশি আলোচিত হয়েছে অবশ্য ভোটের শেষভাগে হিরো আলমের ওপর হামলার ঘটনা, যার প্রতিক্রিয়া এসেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং বিএনপির পক্ষ থেকেও।

এ ঘটনায় আরাফাত দুঃখ প্রকাশ করে নিন্দাও জানিয়েছেন। এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও দেখে বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।

গণভবনের এক কর্মকর্তা জানান, ভোটের ফল আসার পর সোমবার রাতেও আরাফাত একবার গণভবনে গিয়ে আওয়ামী লীগ প্রধানের সঙ্গে দেখা করেন।

Advertisement

ঢাকা-১৭ উপনির্বাচন আরাফাত

Advertisement

আরও পড়ুন

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলকে আধুনিক কৃত্রিম পা সংযোজন

তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলকে আধুনিক কৃত্রিম পা সংযোজন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিডরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিডরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম