Logo
Logo
×

Advertisement

রাজনীতি

যে দুই মামলায় গ্রেফতার বিন ইয়ামিন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০২:১৯ পিএম

যে দুই মামলায় গ্রেফতার বিন ইয়ামিন

বিন ইয়ামিন

Advertisement

গণঅধিকার পরিষদের ছাত্র বিষয়ক সংগঠন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ তাকে বিস্ফোরক আইনে করা মামলা এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করেছে বলে জানা গেছে।

এর আগে অভিযোগ পাওয়া যায় যে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নূরের বাসায় অভিযান চালিয়েছে। এ সময় বিন ইয়ামিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

তবে আজ বুধবার বেলা ২টার দিকে নুরুল হক নূর যুগান্তর অনলাইনকে বলেন, মতিঝিল থানায় করা বিস্ফোরক আইনের মামলা এবং কার্যালয় ভাঙচুরের মামলায় বিন ইয়ামিনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

এদিন সকালে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, দুপুরে গ্রেফতার ইয়ামিনকে আদালতে হাজির করা হবে। তবে এ বিষয়ে নুরুল হক নূর বলেন, এখনো তাকে আদালতে আনা হয়নি। দুপুরের খাবারের (লাঞ্চ) পর তাকে আদালতে আনার কথা রয়েছে।

Advertisement

বিন ইয়ামিন গ্রেফতার নূর গণঅধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ

Advertisement

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম