Logo
Logo
×

Advertisement

রাজনীতি

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে খালেদা জিয়ার মুক্তি হবে না: গয়েশ্বর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০৬:৩৪ পিএম

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে খালেদা জিয়ার মুক্তি হবে না: গয়েশ্বর

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে খালেদা জিয়ার মুক্তি হবে না। 

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বিকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রাপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, কদিন আগে সাঈদীর জানাজা তাদের পছন্দ মতো করতে দেওয়া হয়নি।  শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের নেত্রীর জানাজাও আমরা দিতে পারব না। সুতরাং আমরা শেখ হাসিনার কাছে নেত্রীর মুক্তি চাই না। আমাদের নেত্রী আপসহীন। তার কর্মী আমরা। তার কর্মীরাও আপসহীন।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার কাছে চিকিৎসা দাবি জানিয়ে লাভ নেই। শেখ হাসিনাকে বিদায় করে আমাদের নেত্রীর চিকিৎসা দিতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার ব্যাপারে কোনো আপস নাই। আমরা তার মুক্তি চাই। সকল সুবিধা আছে এমন একটি হাসপাতালে তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। অবিলম্বে তাকে সুচিকিৎসার সুযোগ দেওয়া হোক। আমরা এই সরকারের পতন ঘটাবোই।

বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, এক দফা দাবি, এই সরকারকে বিদায় নিতে হবে। আজ হোক, কাল হোক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করব। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আওয়ামী লীগের মতো লগি-বৈঠার আন্দোলনে আমরা বিশ্বাস করি না। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মামলা থেকে মুক্ত করতে বাধ্য করবো।’

স্থায়ী কমিটির অপর সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তাকে জেলে পাঠানোর প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিচার করা হবে। বিচারকরা মার্কিন ভিসা নীতির আওতায় চলে আসছে। এক দফার আন্দোলন সফল করে বিচার ব্যবস্থা, মানবাধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’
 

Advertisement

বিএনপির কর্মসূচি গয়েশ্বর

Advertisement

আরও পড়ুন

এনসিপির নতুন সংগঠনে যে দায়িত্ব পেলেন মহিউদ্দিন রনি

এনসিপির নতুন সংগঠনে যে দায়িত্ব পেলেন মহিউদ্দিন রনি

পিরোজপুরে লাশ দাফনে বাধা, যা বললেন নাহিদ ইসলাম

পিরোজপুরে লাশ দাফনে বাধা, যা বললেন নাহিদ ইসলাম

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের নিন্দা জানাল জামায়াত

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের নিন্দা জানাল জামায়াত

ফ্যাসিবাদী চিন্তা জোঁকের মতো রাষ্ট্রের মাথায় জেঁকে বসেছে: জাতীয় মুক্তি কাউন্সিল

ফ্যাসিবাদী চিন্তা জোঁকের মতো রাষ্ট্রের মাথায় জেঁকে বসেছে: জাতীয় মুক্তি কাউন্সিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম