Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবকে হাইকোর্টে তলব

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৪:৫৬ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবকে হাইকোর্টে তলব

Advertisement

সাবেক ছাত্রনেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে তলব করেছেন হাইকোর্ট। 

খালেদা জিয়াকে সাজা দেওয়া বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় আগামী ৬ নভেম্বর তাকে তলব করা হয়েছে। সেইসঙ্গে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুলও জারি করেছেন হাইকোর্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে হাবিবুর রহমানের বক্তব্য ছড়িয়ে পড়ার পর রোববার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

তিনি বলেন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের বক্তব্যের লিংক ইউটিউবে প্রচারিত হতে থাকলে সে বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ হয়। বিষয়টি আজ হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় উত্থাপিত হয়। 

শুনানি শেষে হাইকোর্ট বিভাগ হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে ব্যাখ্যা দিতে তলব করেছে আগামী ৬ নভেম্বর। 
ঘটনার বিবরণ দিয়ে তিনি আরও বলেন, হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামান সম্পর্কে একটা বক্তব্য দেওয়া হয়েছে। সে বক্তব্যটা এতটাই অশালীন, যেটা স্বাভাবিকভাবে কোনো শিক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যায় না। 
 

Advertisement

হাবিব হাইকোর্ট তলব

Advertisement

আরও পড়ুন

কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক

কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব:  জামায়াত আমির

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ জালিয়াতি পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম